রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭

ফেসবুকের নতুন ১০ ফিচার: যা অনেকেরই অজানা

ফেসবুকের নতুন ১০ ফিচার: যা অনেকেরই অজানা

প্রযুক্তি আকাশ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ক্রমাগত নতুন নতুন ফিচার সংযুক্ত করছে। আর এসব সংযুক্তি অনেক ব্যবহারকারীরও জানা থাকে না। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি ফিচার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. লাইভ ভিডিও স্ট্রিমিং

সম্প্রতি লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা এনেছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমটি তারকাদের সরাসরি তাদের ভক্তদের কাছে লাইভ ভিডিও প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সেবাটির জন্য ফেসবুকের মেনশনস অ্যাপ ব্যবহার করতে হবে।

২. ভ্যারিফাইড ব্যবহারকারীদের জন্য অ্যাপ

ফেসবুকের ভ্যারিফাইড ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি একটি অ্যাপ উন্মুক্ত করেছে। মেনশনস অ্যাপ নামে এ অ্যাপটি বেশ কিছু বাড়তি সুবিধা দেবে।

৩. নোটস-এ বাড়তি সুবিধা

ফেসবুকে নোটস ব্যবহার করেছেন অনেকেই। এটি আর আগের মতো সাদামাটা নেই। ফেসবুকে একে ব্লগের মতো করেই সাজাতে চায়। সে লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

৪. ৩৬০ ডিগ্রি ভিডিও’

যারা ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণ করতে বা দেখতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। ফেসবুক সম্প্রতি নিউজ ফিডে ৩৬০ ডিগ্রি ভিডিও দেখার ব্যবস্থা করছে। এ সেবা দেওয়ার জন্য তারা ওকুলাস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে।

৫. প্রোফাইল পিকচার হিসেবে ভিডিও

সম্প্রতি ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ভিডিও দেওয়ার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। এতে ব্যবহারকারীর লাইভ মুখচ্ছবি দেখা যাবে, যা ফেসবুক প্রোফাইলের আকর্ষণ আরো বাড়াবে।

৬. একটু ঘুরিয়ে ডিসলাইক বাটন

ফেসবুকের ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই লাইক বাটনের পাশাপাশি ডিসলাইক বাটন চাইছেন। সম্প্রতি ফেসবুক সরাসরি না হলেও একটু ঘুরিয়ে এ বাটনটি এনেছে। এক্ষেত্রে তারা নতুন যে ইমোশনগুলো সংযোজন করেছে সেগুলো হলো “Love,” “Haha,” “Yay,” “Wow,” “Sad” ও “Angry.”

৭. ফেসবুকের ‘সাজেস্টেড ভিডিওস’

গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের ব্যবসায় ভাগ বসানোর জন্য ফেসবুকের ভিডিও নিয়ে নানা কর্মতৎপরতা চোখে পড়ার মতো। এ ধারায় সম্প্রতি ফেসবুক যোগ করেছে ‘সাজেস্টেড ভিডিওস’ অপশন।

৮. ইনস্ট্যান্ট আর্টিকেলস

এ ফিচারের মূল উদ্দেশ্য হলো মোবাইল ফোনে দ্রুত আর্টিকেলগুলো পড়ার সুযোগ সৃষ্টি। এক্ষেত্রে নেটওয়ার্কসহ নানা কারণে যে সময় নষ্ট হয়, তা দূর করার চেষ্টা করা হয়েছে। এতে লোড টাইম কমে আসবে এবং ১০ গুণ পর্যন্ত দ্রুত লেখা লোড হবে।

৯. রিয়াল টাইম সার্চ

নিউজ ও শেয়ারের ক্ষেত্রে ফেসবুকের সার্চ ফিচার কার্যকর করা হয়েছে। এ কারণে ইন্টারনেটে বর্তমানে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেসব বিষয় রিয়াল টাইমেই দেখা সম্ভব সার্চের মাধ্যমে।

১০. পার্সোনালাইজড নোটিফিকেশন

ফেসবুকের নোটিফিকেশন ট্যাবের যন্ত্রণায় আগে অনেকেই অতিষ্ট ছিলেন। এ ট্যাবটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এখন এ ট্যাবের ফিচারগুলো অনেকাংশে পার্সোনালাইজড। আপনি নিজের পছন্দমতো তা সাজিয়ে নিতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026