সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০

খুব শিগগিরই রাশিয়ায় হামলা চালাবে আইএস

খুব শিগগিরই রাশিয়ায় হামলা চালাবে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আইএস এর অস্তিত্ব মিশিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সাথে চ্যালেঞ্জ করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। আর এ বিষয়ে সতর্ক করে রাশিয়াকে পাল্টা হুমকি দিয়েছে আইএস।

এক ভিডিওতে আইএস বলে, খুব শিগগির রাশিয়ায় হামলা চালানো হবে। বৃহস্পতিবার আইসিসের এই ভিডিওটি রাশিয়ার নজরে এনে, সতর্ক করে দেয় সাইট পর্যবেক্ষক দল।

জানা গিয়েছে, আইসিসের বিদেশি ভাষা মিডিয়া বিভাগ আল-হায়াত মিডিয়া সেন্টার রাশিয়ান ভাষায় এই হুমকি-ভিডিয়োটি প্রকাশ করে। এই জঙ্গি সংগঠনটি হুমকির সুরে জানায়, শিগগির, খুব শিগগির রক্ত-সমুদ্র বইবে রাশিয়ায়। রাশিয়াকে এ ধরনের হুমকি আগেও দিয়েছে ইসলামিক স্টেট।

তার পরপরই সিরিয়ায় আইসিসের ঘাঁটি লক্ষ করে ক্রমাগত বিমান হামলা চালায় আমেরিকা। পশ্চিমি গোয়েন্দাদের ধারণা, সম্প্রতি মিশরে রাশিয়ার যাত্রিবাহী বিমানটি ধ্বংসের পিছনেও হাত রয়েছে আইসিস জঙ্গিদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026