শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কয়েকদিন আগে দেয়া রাশিয়ার পর এবার ওয়াশিংটনে হামলার হুমকি দিল ইসলামিক স্টেইট (আইএস)। ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পরপরই একই ধরনের হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সোমবার দেয়া এক ভিডিও বার্তায় এ হামলার হুমকি দেয় জঙ্গি সংগঠনটি। খবরে বলা হয়, সিরিয়ায় বিমান হামলায় অংশ নেয়া অন্যান্য দেশগুলোতেও হামলার হুমকি দিয়েছে আইএস। ভিডিও বার্তায় আইএস জানায়, যারা সিরিয়ায় হামলা চালাচ্ছে তাদের পরিণতি হবে প্যারিসের মতো। তাছাড়া ওয়াশিংটনেও হামলার কথা বলা হয়েছে ওই ভিডিও বার্তায়।
ভিডিওতে এক ব্যক্তি বলেন, আমরা ফ্রান্সের প্রাণকেন্দ্র প্যারিসে যেভাবে হামলা চালিয়েছি, আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াশিংটনেও একই ধরনের হামলা চালানো হবে। তবে প্রাথমিকভাবে ওই ভিডিও বার্তাটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।