সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০

সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে একইদিনে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে সৌদিআরবে

সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে একইদিনে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে সৌদিআরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সন্ত্রাসী কার্যক্রমের দায়ে অভিযুক্ত ৫২ জনের মৃত্যুদণ্ড একদিনে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সন্ত্রাসী হামলায় অভিযুক্ত মোট ৫৫ জন ব্যক্তি বর্তমানে বিচারাধীন আছেন। তবে কবে নাগাদ তাদের ফাঁসি কার্যকর করা হবে তা জানা যায়নি।

সোমবারের একটি রিপোর্টে জানা যায়, মোট ৫২ জন লোককে ফাঁসি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি সংবাদমাধ্যমের দাবি, যারা জিহাদি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার চিন্তা করছে তাদের সতর্ক করার জন্যই একযোগে এত লোকের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হতে পারে।

ঐ একই রিপোর্টের সূত্র মতে, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাথে সম্পৃক্তার দায়েও কয়েকজনকে ফাঁসি দেয়া হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, যাদের ফাঁসির প্রস্তুতি চলছে তাদের মধ্যে এমন লোকও রয়েছে গ্রেপ্তারের সময় যাদের বয়স ১৮ বছরের কম ছিল।

সৌদি আরবের বিচার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপপরিচালক জেমস লিঞ্চ বলেছেন, সৌদি আরব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসবাদকে অভিযোগ হিসেবে ব্যবহার করছে।

সৌদি কর্তৃপক্ষের দাবি, শরীয়া শাসিত দেশটি বিচারের মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে থাকে। অভিযুক্তদের অধিকাংশই পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ প্রদেশের আওয়ামিয়া শহরের বাসিন্দা। আওয়ামিয়া শহরটি সংখ্যালঘু শিয়া অধ্যুষিত। শহরের শিয়া অধিবাসীরা সমঅধিকার আদায়ের জন্য আন্দোলন করলে সৌদি রাজতান্ত্রিক সরকার এটিকে সরকার বিরোধী আন্দোলন বলে দমন পীড়ন চালায় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026