সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

মিশরে নাইটক্লাবে বোমা হামলায় নিহত ১৬

মিশরে নাইটক্লাবে বোমা হামলায় নিহত ১৬

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর নিকটে একটি নাইটক্লাবে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নাইটক্লাবের কর্মীদের সঙ্গে অপর কিছু ব্যক্তির মতানৈক্যের জের ধরে হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৫ জন নারী। এছাড়া তিন ব্যক্তি হামলায় আহত হয়েছে। প্রাথমিক পুলিশি তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের সঙ্গে ক্লাবের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এরপর তাদের ক্লাবে ঢুকতে বাধা দেয় কর্মীরা।

নিরাপত্তা বাহিনীর এক সূত্র পরিচয় গোপন রাখার শর্তে আল আহরাম সংবাদ সংস্থাকে বলেছে, হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তবে তারা এখনও পলাতক। হামলাকারী কতজন ছিল তাও এখনও জানা যায় নি। তবে মিশরের আরেকটি বার্তা সংস্থা মেনার খবরে বলা হয়, পুলিশ দুই হামলাকারীকে খুজছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, হামলাকারীরা মটরসাইকেলে পালিয়ে যায়। আরেক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলাকারী ওই ক্লাবের একজন কর্মচারি ছিল। তাকে বরখাস্ত করা হয়। ওই কর্মকর্তা মৃতের সংখ্যা বলেছেন ১৮।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026