সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭

একদিনে ৪৭ জনের শিরশ্ছেদ করলো সৌদি আরব

একদিনে ৪৭ জনের শিরশ্ছেদ করলো সৌদি আরব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে একদিনে ৪৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে তদের কতল করা হয়। স্থানীয় সময় শনিবার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৪৭ জনকে কতলের বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেই বিজ্ঞপ্তির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, মন্ত্রণালয় সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কতল হওয়া ৪৭ জনের নাম প্রচার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতল হওয়া দুজনের মধ্যে এক মিসরীয় ও শাদের এক নাগরিক রয়েছেন। এতে আরো জানানো হয়, ৪৭ জনের মধ্যে আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাহানি রয়েছেন। তাঁকে ২০০৪ সালে আটক করা হয়েছিল।

খবরে বলা হয়, কতল হওয়া বেশির ভাগ লোকই ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন। দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের একজন শিয়া ইমাম শেখ নিমর আল নিমর। সরকারবিরোধী বিক্ষোভের কারণে গত বছরের অক্টোবরেই তার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছিল। তার দণ্ডাদেশ কার্যকর না করতে সৌদিকে সতর্ক করেছিল ইরান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026