রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৪

ব্যবহারকারীদের বিশেষ অনুরোধ জানিয়েছে মাইক্রোসফট

ব্যবহারকারীদের বিশেষ অনুরোধ জানিয়েছে মাইক্রোসফট

প্রযুক্তি আকাশ: বিশ্বে যত কম্পিউটার চলছে, এর ৫৫ শতাংশেরও বেশিতে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ ৭ চলছে। এই সফটওয়্যার ব্যবহারকারীদের কাছে ‘বিশেষ’ অনুরোধ জানাবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, উইন্ডোজ ৭ পিসি ও উইন্ডোজ সার্ভার ২০০৮ ব্যবহারকারীদের আগামী ১২ জানুয়ারি মঙ্গলবারের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পুরোনো সংস্করণ হালনাগাদ করার অনুরোধ করবে মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) ৮,৯ ও ১০ ব্যবহারকারীদের ব্রাউজার হালনাগাদ করে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ সংস্করণে যেতে পরামর্শ দেবে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ জানুয়ারি থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ৮,৯ ও ১০ সংস্করণ থেকে সমর্থন তুলে নেবে মাইক্রোসফট। এই সমর্থন তুলে নিলে মাইক্রোসফটের কাছ থেকে আর কোনো নিরাপত্তা প্যাঁচ, সফটওয়্যার হালনাগাদ পাবেন না ব্যবহারকারী। এতে নিরাপত্তার দিক থেকে তিনি ঝুঁকির মধ্যে থাকবেন।

মাইক্রোসফট কর্তৃপক্ষ তাদের সাম্প্রতিক অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ ‘এজ’ নামে একটি নতুন ব্রাউজার নিয়ে এসেছে। ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে এই ব্রাউজারটি এনেছে মাইক্রোসফট। এজকে অধিক গুরুত্ব দিলেও উইন্ডোজ ১০ সফটওয়্যারে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ সংস্করণটি ব্যবহারের সুযোগ রেখেছে মাইক্রোসফট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026