সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে গলফ আরব তার সকল বিনিয়োগ বাতিল করে দেবে

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে গলফ আরব তার সকল বিনিয়োগ বাতিল করে দেবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রিপাবলিকানদের ভোটের দৌড়ে এ মুহূর্তে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। মুসলমানদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুসলিম জনমত চলে গেছে।

আর তাই যদি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে যদি ডোনাল্ড ট্রাম্প মনোনীত হন তবে গলফ আরবের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহার করে নেবে। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী খালাফ আল হাবতুর বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন।

২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫ বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে। আমিরাত ও ইত্তেহাদের মত বিমান সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনে। এছাড়া রয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট চুক্তি। সবকিছু ঝুঁকির মুখে পড়বে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হলে।

হাবতুর একসময় ট্রাম্পকে সমর্থন দিতেন। এখন তিনি বলছেন, মধ্যপ্রাচ্যে থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাতিল হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ব্যবসা হারাবে যুক্তরাষ্ট্র। যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। হাবতুর বলেন, ট্রাম্পের বক্তব্য অনুসারে তুমি আমাকে চাও না। তাহলে তোমার দেশে আমি কীভাবে বিনিয়োগ করবো।

এতে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়বে। আর হাবতুর গ্রুপ (AHG) এ বছর ২ বিলিয়ন দিরহাম যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিনিয়োগ করেছে। এই গোষ্ঠী নির্মাণ কাজ, অটোমোটিভ ও হসপিটিালিটি খাতে বিনিয়োগ করে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026