সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২

ইরান প্রতিদিন অতিরিক্ত ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে

ইরান প্রতিদিন অতিরিক্ত ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের পর ইরান তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতিদিন তারা ৫ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়েছে, ইরানের তেলবিষয়ক উপমন্ত্রী রোকন উদ্দিন জাভাদি বলেছেন, বিশ্ব তেল বাজারে ইরান তার অংশ বুঝে নিতে বদ্ধপরিকর। ২০১২ সালে অবরোধ আরোপের পর বাজারে ইরানের অংশীদারিত্ব ছিলোই না। এখন তারা নতুন করে সেই অংশীদারিত্ব ফিরে পেতে চাইছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক সংস্থা গত শনিবার সাক্ষ্য দেয় যে, গ্রীষ্মে ইরান যে পারমাণবিক চুক্তি করেছে তার পুরোটাই মেনে চলছে।

এর ফলে ইরানের ওপর থেকে প্রত্যাহার করা হয় অর্থনৈতিক অবরোধ। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অন্য যেসব অবরোধ রয়েছে তা বহাল থাকবে। অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের পর ইরানি জনগণ আনন্দ প্রকাশ করেছে। এতে তাদের জীবনমান পাল্টে যাবে বলে বিশ্বাস করেন তারা। ইরান আগে প্রতিদিন ২৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করতো।

কিন্তু ২০১২ সালে তা নেমে আসে ১০ লাখ ব্যারেলে। বর্তমানে সেখানে তেলের উৎপাদন দিনে ৩১ লাখ ব্যারেল। জাভাদি বলেন, অবরোধ প্রত্যাহারের পর ইরান প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল বেশি উত্তোলন করবে। এরই মধ্যে সরকার তেলের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তেলের দাম কমে প্রতি ব্যারেলের দাম এসেছে ৩০ ডলারের নিচে। ১৩ বছরের মধ্যে এই দাম সর্বনিম্ন। জাভাদি বলেন, এর জন্য দায়ী দিনে প্রায় ২০ লাখ তেলের বেশি সরবরাহ। তবে এ অবস্থায় ইরান বাড়তি তেল উৎপাদন করে তা বিশ্ববাজারে ছাড়লে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বারক্লেস বিশ্লেষক আলিয়া মুবায়েদ ও মাইকেল কোহেন এক গবেষণা নোটে বিনিয়োগকারীদের উদ্দেশে লিখেছেন, ইরান তেলের বাড়তি উৎপাদনে যাচ্ছে খুব খারাপ সময়ে। ইরানের সিদ্ধান্তে বিশ্ববাজারে কি পরিস্থিতি সৃষ্টি হবে তা এত আগেভাগেই বলা যাচ্ছে না। তারা লিখেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি হলো, ইরানের তেলের উৎপাদনের ফলে বাজারে উদ্বৃত্ত তেলের সৃষ্টি হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026