সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭

বিমান ছিনতাইয়ের শঙ্কা সৌদি এয়ারলাইন্সের

বিমান ছিনতাইয়ের শঙ্কা সৌদি এয়ারলাইন্সের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের রেভুলেশনারি গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের যে কোনো বিমান ছিনতাই বা এতে বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। গত ২৪ জানুয়ারি ঢাকাস্থ সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক নোট ভারবালে এমন আশঙ্কার কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি এয়ারলাইন্সের যে কোনো ফ্লাইট ছিনতাই বা বোমা হামলা চালানোর পরিকল্পনা তত্ত্বাবধান করছে ইরানের রেভুলেশনারি গার্ড। ওই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কিছু চিত্র, কারা কারা এ কর্মকাণ্ড ঘটাতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, সৌদি দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে ৩১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার স্বাক্ষরিত চিঠিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী ও তাদের লাগেজের ওপর কার্যকর তল্লাশি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। জানা গেছে, গেল সপ্তাহের শেষ দিকে চিঠিটি হাতে পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দুয়েক দিনের মধ্যে এ চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026