সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫

আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আল কাদুলি নিহত

আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আল কাদুলি নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড আবদুল রহমান মুস্তফা আল কাদুলি ওরফে হাজী ইমাম নিহত হয়েছেন। শুক্রবার তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার।

কার্টার বলেন, আবদুল রহমান মুস্তফা আল কাদুলিসহ আইএসের বেশ কিছু নেতা নিহত হয়েছেন। এর ফলে সংগঠনটির অভিযান চালানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। তবে কাদুলি কখন কীভাবে নিহত হয়েছেন, তা উল্লেখ করেননি কার্টার। এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

তবে এনবিসি নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে তিনি নিহত হন আবদুল রহমান মুস্তফা আল কাদুলি।

এর আগে আবদুল রহমান কাদুলিকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সাত মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ১৯৫৭ বা ১৯৫৯ সালে ইরাকের মসুল শহরে জন্মগ্রহণ করেন কাদুলি। ২০০৪ সাল তিনি ইরাকের আল-কায়েদা বাহিনীতে যোগ দেন। পরে গ্রেপ্তার হওয়ার পর ২০১২ সাল পর্যন্ত ইরাকের কারাগারে ছিলেন তিনি। ২০১২ সালে কারাগার থেকে বেরিয়ে তিনি আইএসে যোগ দেন। বিমান হামলায় আইএসের প্রধান আবু বকর আল বাগদাদী আহত হওয়ার পর কিছুদিনের জন্য তিনি আইএসের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026