সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১

আইএসের নতুন হুমকি

আইএসের নতুন হুমকি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার ইসলামিক স্টেট (আইএস) প্রকাশ করেছে সতর্কতামূলক দুটি ভিডিও। গত মঙ্গলবার ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে প্রথম হামলা চালায় আইএস। দুটি আত্মঘাতী বোমা হামলায় বহির্গমন কক্ষে কমপক্ষে নিহত হন ১১ জন। এর এক ঘণ্টা পরে মালবিক মেট্রো স্টেশনে আরেক আত্মঘাতী হামলায় নিহত হন কমপক্ষে ২০ জন।

ভিডিও দুটিতে বলা হয়েছে, ব্রাসেলস হামলার মধ্য দিয়ে তাদের সন্ত্রাসী হামলা সবেমাত্র শুরু হয়েছে। বেলজিয়ামের টেলিভিশন আরটিবিএফ এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, ওই ভিডিও দুটি পাঠানো হয়েছে বেলজিয়ামের পত্রিকা লি সোয়ের-এ। তাতে দেখা যায় সিরিয়া ও ইরাক থেকে সেনা প্রত্যাহারের জন্য পশ্চিমা দেশগুলোকে নির্দেশ দিচ্ছে আইএস সদস্য। একটি ভিডিওতে তাদের একজন বলছে, তাদেরকে (পশ্চিমা দেশ) বলো তাদের বিমান ও সোনবাহিনীকে প্রত্যাহার করে নিতে। তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবে। ভয়াবহতা সবেমাত্র শুরু হয়েছে। আমরা আবারও আসবো আরও বেশি সক্ষমতা নিয়ে।

এক বছর আগে দেয়া আমার বার্তাটির কথা স্মরণ করো। তখন ঘোষণা দিয়েছিলাম, আমরা প্যারিসে ও ব্রাসেলসে হামলা চালাবো। আমরা তা অর্জন করেছি। এখন আমাদের সামনে আরও টার্গেট আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026