সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯

ইরাকে আইএসের ৭০ কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বিমান হামলায়

ইরাকে আইএসের ৭০ কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বিমান হামলায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাক শহরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান ও কামান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৭০ জন কর্মী নিহত হয়েছে বলে একটি সামরিক মুখপাত্র জানিয়েছেন। শুক্রবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ সংস্থা (এএফপি) সূত্রে জানা যায়।

বাগদাদ-ভিত্তিক কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, চার দিন ধরে, আইএস সদস্যরা শহরে ২০টি স্থান বেদখল করে রেখেছিলো, তাদের যুদ্ধ করার মত সে অবস্থান নষ্ট করতে পেরেছি। আইএসের ফালুজা শহরের কমান্ডার মাহের আল বিলাওইসহ ৭০ যোদ্ধাকে হত্যা করতে পেরেছি। এতে করে আইএসদের পুরোপুরি থামিয়ে দিতে না পারলেও একটা বড় আঘাত করা হয়েছে।

ফলে আইএসের নেতৃত্বে একটা বড় পরিবর্তন হবে বলে জানান। তিনি আরো বলেন, ৫০০ থেকে ১০০০ আইএস সদস্য ফালুজা দখল করেছিলো এ হামলার আগে ইরাকি বাহিনী আইএসের বিরুদ্ধে হামলা চালায়। ওই এলাকা বেদখলের কারণে ৫০ হাজার বাসিন্দা আটকা পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026