সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কট্টর জাতীয়তাবাদী বলে পরিচিত অ্যাভিডগর লিয়েবারম্যানকে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য অনুমোদন দিয়েছে ইসরাইলের পার্লামেন্ট। একাধিক বার্তা সংস্থা এই খবর দিয়েছে।

এ সময় ইসরাইলের নতুন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না।

ডানপন্থী ইসরাইল বেইতেনু পার্টি নেতা মি. লিয়েবারম্যান দেশটির সরকারি দল লিকুদ পার্টির সঙ্গে গত শুক্রবার একটি জোট করে। এর জোটের প্রতিবাদে পদত্যাগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ”বিপদজনক আর উগ্রবাদীদের হাতে যাচ্ছে ইসরাইল।” তার পদত্যাগের পরই নতুন প্রতিরক্ষামন্ত্রী নাম ঘোষণা এলো।

পশ্চিম তীরে বসতি স্থাপনকারী মিস্টার লিয়েবারম্যান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না। ইসরাইলের মন্ত্রীসভায় এখন ফিলিস্তিনের স্বাধীনতার ঘোর বিরোধী নেতাদের সংখ্যাই বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026