সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩

সন্ত্রাসের অভিযোগে ১৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত সৌদি আরবে

সন্ত্রাসের অভিযোগে ১৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে ১৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সন্ত্রাসের অভিযোগে। মৃত্যুদণ্ডে দণ্ডিত ৪ শিয়ার মধ্যে ছিলেন তাদের প্রখ্যাত নেতা শেখ নিমর আল নিমর। যিনি ছিলেন সৌদি আরবে শিয়াদের শীর্ষ নেতা।

চলতি বছরের ২ জানুয়ারি সন্ত্রাসের অভিযোগে চার শিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করে। এক দশক আগে আল কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে ৪৩ জন সুন্নিকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। এই নিয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। তেহরান থেকে সৌদি আরব তাদের দূতাবাস সরিয়ে নেয়। তেহরান সিদ্ধান্ত নিয়েছে এবার কোনো ইরানিকে হজে পাঠানো হবে না।

অভিযুক্তদের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ সৌদি আরবের কাতিক প্রদেশে শিয়া এলাকায় রাজপরিবারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে তারা পুলিশের ওপর হামলা চালায়। অভিযুক্তদের আটক করা হয় ২০০১ থেকে ১৪ সালের মধ্যে। এ সময় ২০জন শিয়া ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক ও আইনজীবী জানান, একই অভিযোগে আরো ৯ ব্যক্তিকে তিন থেকে পনের বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই বিষয়ে সৌদি আরবের আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। দণ্ডের এই বিষয়টি প্রথম জানায় দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026