সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০

আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রাম্বাধান শুরু: সৌদিতে তাপমাত্রা হবে ৪২-৪৫ ডিগ্রি সে.

আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রাম্বাধান শুরু: সৌদিতে তাপমাত্রা হবে ৪২-৪৫ ডিগ্রি সে.

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২৯ শাবান চাঁদ দেখা না গেলে আগামী ৭ জুন মঙ্গলবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। আসন্ন রমজান মাসে মরুভূমির দেশ সৌদি আরবে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

দেশটির আবহাওয়া ও জেনারেল কমিশন ফর মেট্রোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন শনিবার (০৪ জুন) এ তথ্য জানিয়েছে আরও জানায়, রোজার সময় দিনের বেলা প্রচণ্ড গরম থাকলেও রাতে সেটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবের সব নাগরিকের রোববার (০৫ জুন) সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখামাত্র তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়। সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার উপর নির্ভর করে আরবী মাসের ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, মরুভূমির দেশ সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে লন্ডনসহ ইউরোপের দেশগুলোতে পবিত্র পালন শুরু হয়ে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026