সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০

রামাদ্বানে খাদ্য সহায়তার পরই আসাদ বাহিনীর ব্যারেল বোমা সিরিয়ায়

রামাদ্বানে খাদ্য সহায়তার পরই আসাদ বাহিনীর ব্যারেল বোমা সিরিয়ায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুক্রবার আরব রেড ক্রিসেন্ট ও জাতিসংঘের সহায়তায় খাদ্য সামগ্রী পৌঁছানো হয় সিরিয়ায়। দেশটির দামেস্ক শহরের একটি অঞ্চলে খাদ্য সহায়তা আসার কিছুক্ষণ পরই আসাদ বাহিনী ব্যারেল বোমা নিক্ষেপ করে।

ওই অঞ্চলে চলমান গৃহযুদ্ধের দীর্ঘ ৪ বছরে এবারই প্রথম খাদ্য সহায়তা পৌঁছালো। জাতিসংঘের হিসেব মতে সিরিয়াতে এখন প্রায় ৫৯২৭০০ জন মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪৫২৭০০ জন মানুষ সরকারি বাহিনী কর্তৃক অবরুদ্ধ।

খবরের বরাত দিয়ে জানা যায়, অন্তত ২৮টি ব্যারেল বোমা, ক্রুড এবং আনগাইডেড বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করা হয়েছে সেখানে। এ সকল বোমা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়। বৃহস্পতিবার সিরিয়ার সরকারের পক্ষ থেকে ১৯টি অবরুদ্ধ অঞ্চলের মধ্যে ১৫টিতে জাতিসংঘকে খাদ্য সহায়তার অনুমতি দেয়া হয়।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অব্যাহত বোমা হামলার জন্য দারায়াতে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। ২০১২ সালের নভেম্বর থেকেই দারায়া অবরুদ্ধ অবস্থায় আছে। সিরিয়ায় গৃহযুদ্ধে সবচেয়ে বেশি বোমাবর্ষণের শিকার হয়েছে দারায়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026