শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশী প্রবাসীরাও বিয়ে করতে পারবেন সৌদি আরবের নারীদের। বিদেশী অভিবাসীদের জন্য সম্প্রতি এমনই সুখবর জানিয়েছে দেশটি। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সৌদি ইন্স্যুরেন্সভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে কোনো বিদেশী অভিবাসী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন পাবেন। তবে তাদের বেতন সৌদি ৩ হাজার রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে।
সৌদি আরবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছেন অনেক নারী। এমন পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধি নিষেধ তুলে নিয়েছেন।
অবশ্য এজন্য স্পেশাল এক্সপ্যাক্ট সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে। প্রবাসীরা শুধু সৌদি নারীদের বিয়ে করার সুযোগই পাচ্ছে না, এর সাথে তারা পেনশনসহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন।