সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬

সৌদি রাজকুমারী আমিরাহ’র পাশ্চাত্য লাইফস্টাইল

সৌদি রাজকুমারী আমিরাহ’র পাশ্চাত্য লাইফস্টাইল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি সমাজ ব্যবস্থা অনেক রক্ষণশীল। যার কারণে সেখানকার নারীরা গাড়ি চালাতেও পারেন না এবং সেখানে নারীদের জন্য রয়েছে পোশাকের বাধ্যবাধকতা।

সৌদির রক্ষণশীল সরকার এটার বিরুদ্ধে কোনো ছাড় দিতে রাজি নয়।

তবে সৌদি তথা মধ্যপ্রাচ্যের এই অতি রক্ষণশীল দেশেই মাথা উঁচু করে এসব নিয়মের কার্যত তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন সৌদি রাজকুমারী আমিরাহ আল তাবিল।

৩৩ বছর বয়সী রাজকুমারী আমিরাহ দেখতে রুপবতী, আত্মনির্ভরশীল, সাহসী এবং প্রত্যয়ী একজন নারী। তিনি মানবিক সমস্যা সমাধানে শুধুমাত্র সৌদি আরবে নয় কাজ করছেন গোটা পৃথিবীতে।

তিনি ৭০টিরও বেশী দেশ ভ্রমণ করেছেন প্রধান সমস্যা সম্পর্কে জানতে এবং তার সমাধান করতে।

রাজকুমারী আমিরাহ বিশ্বের দারিদ্রতা এবং দূর্যোগ মোকাবেলায় যুদ্ধ করছেন। তিনি একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আশ্রয়স্থল নির্মাণ করেছেন পশ্চিম আফ্রিকায়।

তিনি সহযোগীতা প্রদান করেছেন পাকিস্তানের বন্যা দূর্গতদের মাঝে এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসালমিক শিক্ষা কেন্দ্র খুলেছেন।

এছাড়াও সােমালিয়ায় সহযোগীতা কার্যক্রম অব্যাহত রেখেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026