শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যারা ফ্রি ভিসায় কাতার আসতে চান? অনেক প্রবাসী এ ব্যাপারে সর্তক থাকতে বললেন। কারন নানা হয়রানী এবং এ ভিসায় অনেক প্রবাসী বিপদে পড়ছেন।
৬ লাখ থেকে ৭ লাখ টাকা খরচ করে ফ্রি ভিসা নিয়ে এখানে এসে অনেক প্রবাসীকে রাস্তায় ঘুরতে দেখা গেছে। দিনের পর দিন ঘুরতে হয় অন্তত একটা কম বেতনের একটা চাকরির জন্য। যাকে ফ্রি ভিসার জন্যে এত টাকা দিবেন সে আপনার চাকরির গ্যারান্টি নিবেনা। কারন এটি ফ্রি ভিসা। অনেকে বলে আগে কাতার যাও, তারপর একটা না একটা কাজ ঠিকই হয়ে যাবে।
কুমিল্লার প্রবাসী আমিরুল ইসলাম জানান, মাঝে মাঝে এই ধরনে লোক গুলোর সাথে দেখা হয় বিশেষ করে যারা ফ্রি ভিসায় এসে এখানে কষ্ট করেন। তারা হ্য়ত মনে করত,এখানে এসে অনেক ভাল থাকবে সুখে থাকবে কিন্তু এখানে এসে যখন চাকরি ই পান না তখন বুঝেন ৬ লাখ থেকে ৭ লাখ টাকা খরচ করে কপালে দু:খ কিনে নিয়েছেন।
সুতরাং ফ্রি ভিসা নিয়ে কাতার আসতে কাউকে টাকা দিতে সাবধান। আত্নীয় স্বজন বা পরিচিতদের রেফারেন্সে চাকরির গ্যারান্টি থাকলে সেট ভিন্ন বিষয় প্রয়োজনে কোম্পনির ভিসায় আসবেন ফ্রি ভিসায় নয়।