প্রযুক্তি আকাশ ডেস্ক: বছরের পুরো সময়ে পণ্যটি নিয়ে কমবেশি গুঞ্জন হলেও এ সময়টাতে একুট বেশিই হয়। কারণ যে পণ্যটি নিয়ে বছরব্যাপী গুঞ্জন চলে তা আসছে মাসে উন্মুক্ত করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
জানা গেছে, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আইফোন ৭ উন্মুক্ত করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে অ্যাপল তার পরবর্তী ভার্সন আইফোন ৭-এ হেডফোন জ্যাক রাখছে না। এর পরিবর্তে থাকছে একটি স্পিকার। যোগ হচ্ছে ক্যামেরা। অর্থাৎ আইফোন ৭-এ থাকছে ডুয়েল ক্যামেরা। যার মাধ্যমে ছবি হবে আরও প্রাণবন্ত ও বিস্তারিত। এছাড়া এর হোম বাটনে নতুনভাবে যুক্ত করা হবে ফোর্স টাচ টেকনোলজি।
এদিকে সম্প্রতি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েসবসাইট জানায়, রং বদলে আসছে আইফোন ৭। স্পেস গ্রে’র পরিবর্তে নতুন ডার্ক ব্লু রংয়ে আসবে আইফোন ৭। পরবর্তী ভার্সনে আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হলেও অপরিবর্তিত থাকছে পর্দার আকার।
নতুন আইফোনে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দেওয়ার ফলে তা আরও পাতলা করা সম্ভব হবে। এতে আইফোনটি ব্যবহারে সুবিধা বাড়বে। তবে ব্যবহারকারীরা একেবারেই যে হেডফোন ব্যবহার করতে পারবেন না, এমনটা নয়। তাদের গান শোনার জন্য তারহীন হেডফোন ব্যবহারের সুবিধা থাকবে।
এছাড়া ইউএসবি পোর্ট দিয়েও তা ব্যবহার করার ব্যবস্থা রাখা হতে পারে বলে জানা গেছে।
আইফোন সেভেনের আরেকটি ফিচার হলো পানিরোধী ব্যবস্থা। নতুন আইফোনে পানি রোধ করার জন্য বিভিন্ন সিল ও গাসকেটের ব্যবস্থা থাকছে। আর এ কারণেই স্মার্টফোনটি পানিরোধী করে নির্মাণ করা সম্ভব হবে।
আইফোন ৭-এর সাধারণটির আকার হবে ৪.৭ ইঞ্চি ও বড়টি ৫.২ ইঞ্চি পর্দার। জানা গেছে, আইফোনের পর্দার ওপর ও নিচে দুটি সরু লাইন থাকবে, যেখানে থাকবে প্রয়োজনীয় সেন্সর। সেন্সরগুলো নির্ণয় করতে পারবে যে, ফোনটি আপনার পকেটে আছে নাকি সেখান থেকে বের করা হয়েছে। পকেটে থাকলে ফোনটির স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে থাকবে। তবে পকেট থেকে বের করে মুখের কাছাকাছি নিলে তা আনলক হয়ে যাবে।
নতুন আইফোনে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দেওয়ার ফলে তা আরও পাতলা করা সম্ভব হবে। এতে আইফোনটি ব্যবহারে সুবিধা বাড়বে। তবে ব্যবহারকারীরা একেবারেই যে হেডফোন ব্যবহার করতে পারবেন না, এমনটা নয়। তাদের গান শোনার জন্য তারহীন হেডফোন ব্যবহারের সুবিধা থাকবে। এ ছাড়া ইউএসবি পোর্ট দিয়েও তা ব্যবহার করার ব্যবস্থা রাখা হতে পারে বলে জানা গেছে।
আইফোন সেভেনের আরেকটি ফিচার হলো পানিরোধী ব্যবস্থা। নতুন আইফোনে পানি রোধ করার জন্য বিভিন্ন সিল ও গাসকেটের ব্যবস্থা থাকছে। আর এ কারণেই স্মার্টফোনটি পানিরোধী করে নির্মাণ করা সম্ভব হবে।
আইফোন ৭-এর সাধারণটির আকার হবে ৪.৭ ইঞ্চি ও বড়টি ৫.২ ইঞ্চি পর্দার। জানা গেছে, আইফোনের পর্দার ওপর ও নিচে দুটি সরু লাইন থাকবে, যেখানে থাকবে প্রয়োজনীয় সেন্সর।
সেন্সরগুলো নির্ণয় করতে পারবে যে, ফোনটি আপনার পকেটে আছে নাকি সেখান থেকে বের করা হয়েছে। পকেটে থাকলে ফোনটির স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে থাকবে। তবে পকেট থেকে বের করে মুখের কাছাকাছি নিলে তা আনলক হয়ে যাবে।