সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১

ব্রিটিশ বাংলাদেশী মুসলিম ছাত্রী খাদিজা সিরিয়ায় নিহত

ব্রিটিশ বাংলাদেশী মুসলিম ছাত্রী খাদিজা সিরিয়ায় নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত বছর যুক্তরাজ্য থেকে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় পালিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী রাকায় বিমান হামলায় নিহত হয়েছেন। নিহত তরুণীর নাম খাদিজা সুলতানা।

গত বছরের ফেব্রুয়ারিতে খাদিজা (১৭), শামিমা বেগম এবং আমিরা আব্বাসি লন্ডন থেকে পালিয়ে আইএসে যোগ দিয়েছিলেন।

খাদিজা এবং আমিরা , শামিমা ব্রিটেনে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ইংরেজী ছাড়াও বাংলায় কথা বলতে পারতেন খাদিজা ও শামিমা। তবে আমিরা আব্বাসি সুমালী মুসলিম বলে জানা যায়।

খাদিজা চলতি বছরের মে মাসে রাকার একটি আবাসিক ভবনে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সিরিয়া থেকে তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন এই শিক্ষার্থী। তারপরেই তার আইএসের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানা যায়।

দেড় বছর আগে আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশেদ্ভূত বৃটিশ স্কুলছাত্রী সিরিয়ায় বিমান হামলায় মারা গেছেন। তার পারিবারিক আইনজীবী তাসনিম আকুঞ্জি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কয়েক সপ্তাহ আগে সিরিয়ার রাকায় রাশিয়ার জঙ্গি বিমান হামলায় খাদিজা নিহত হন বলে তারা জানতে পেরেছেন।

খাদিজার বোন হালিমা খানম আইটিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্যের ফিরে আসার পরিকল্পনা করছিলেন তার বোন। রাকা থেকে পালিয়ে আসার পরিকল্পনা নিয়ে পরিবারের সঙ্গে তিনি যোগাযোগও করেছিলেন। খাদিজার পরিবারের এ দাবি যুক্তরাজ্য সরকার নিশ্চিত করতে পারেনি বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়। দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে ২০১৫ সালের ১৭ই ফেব্রুয়ারি খাদিজার লন্ডন ছাড়ার সময় তার বয়স ছিল ১৬ বছর। তার দুই বান্ধবীর মধ্যে শামীমা বেগমও ( তখন বয়স ১৫) একজন বাংলাভাষী।

তারা তিনজনই পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের এ লেভেলের ছাত্রী ছিলেন। গ্যাটউইক বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় তাদের একসঙ্গে দেশ ছাড়ার ছবি ধরা পড়ার পর আলোচনায় আসে এ তিন ছাত্রী।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে জঙ্গি প্রচারে বিভ্রান্ত হয়ে ওই তিন কিশোরী আইএস এর কথিত জিহাদীদের বিয়ে করতে পরিবার ও দেশ ছাড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026