রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০২

ম্যাডোনার শারীরিক সম্পর্কের প্রস্তাব হিলারির পক্ষে ভোটের জন্য

ম্যাডোনার শারীরিক সম্পর্কের প্রস্তাব হিলারির পক্ষে ভোটের জন্য

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে ভোটের জন্য কঠিন সিদ্ধান্তের কথা জানালেন দুনিয়া কাঁপানো মার্কিন পপ গায়িকা ম্যাডোনা।

হিলারির এই কট্টর সমর্থক বলেছেন, ট্রাম্পকে ঠেকাতে হিলারির পক্ষে যারা ভোট দিবেন তাদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করবেন।

ক্লিনটন সমর্থকদের তিনি শারীরিক সুখের উত্তেজনায় ভাসিয়ে দেবেন। জনপ্রিয় মার্কিন কৌতুকশিল্পী অ্যামি শুমারকেও তিনি সরাসরিই দিয়েছেন এমন উত্তেজক প্রস্তাব। এ খবর দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।

খবরে বলা হয়, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক অনুষ্ঠানে এমন প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন ম্যাডোনা। ওই অনুষ্ঠানে অ্যামি শুমারের

আগেই মঞ্চে ওঠেন তিনি। এ সময় তিনি মঞ্চে আহ্বান জানান, অ্যামি শুমারকে। সঙ্গে বলে ওঠেন, তুমি হিলারিকে ভোট দিলে আমি তোমাকে শারীরিক সুখ উপহার দেবো।

এরপর সেই ‘শারীরিক সুখ’কে আদি রসাত্মক ভাষায় খানিকটা ব্যাখ্যাও করেন ম্যাডোনা। শুমার নিজেও হিলারির সমর্থক হিসেবেই পরিচিত। তার অনেক অনুষ্ঠানেই তিনি ট্রাম্পকে আক্রমণ করে এবং হিলারির পক্ষে কথা বলেছেন।

তা সত্ত্বেও শুমারের প্রতি ম্যাডোনার এমন প্রস্তাব গোটা অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। শত হলেও কোটি হৃদয়ের এই রানির প্রস্তাব বলে কথা!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026