সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২১

শেষ পর্যন্ত কি হিলারিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

শেষ পর্যন্ত কি হিলারিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী ৮ নভেম্বর ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মার্কিন নাগরিকরা। এর আগে গ্রহণ করা আগাম ভোট পর্বে হিলারি কিনটন এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও ফলাফল প্রকাশ হয়নি।

দিকে যুক্তরাষ্ট্রের প্রতি দশজন ভোটারের সাতজনই মনে করেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন হিলারি। তবে ভোটাররা এও বলছেন, ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থী জয়লাভ করলে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফল মানবেন না। হেরে গেলে ভোট কারচুপির অভিযোগ তুলবেন। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ওআরসি যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপটি যুক্তরাষ্ট্রজুড়েই করা হয়েছে।

এদিকে গতকাল সিএনএন অপর এক প্রতিবেদনে জানিয়েছে, রিপাবলিকান দলীয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল হিলারিকেই ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হার্ভার্ড ইনস্টিটিউট অব পলিটিকসের জরিপে দেখা গেছেÑ তরুণ ভোটরাদের মাঝে ২৮ পয়েন্টে হিলারির থেকে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।

সিএনএন ছাড়াও নিউইয়র্ক টাইমস, বিবিসি ও রয়টার্স-ইপসোস যৌথ জরিপে হিলারিই এগিয়ে রয়েছেন। তবে কোনো কোনো জরিপে ট্রাম্পের অবস্থান আগের চেয়ে উন্নীত হয়েছে।

সিএনএন-ওআরসি যৌথ জরিপে বলা হয়েছে, মোটা দাগে শতকরা ৬৮ ভাট ভোটারের বিশ্বাস নির্বাচনে হিলারিই জিতবেন। দলীয় সমর্থকদের নিয়েও আলাদা জরিপ চালিয়েছে সিএনএন-ওআরসি। সেই জরিপ বলছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রতি একশ সমর্থকের মধ্যে ৯৩ জনই দৃঢ়বিশ্বাসী, হিলারির মুখেই শেষ হাসি ফুটবে। আর রিপাবলিকান দলের শতকরা ৫৭ ভাগ সমর্থক তাদের প্রার্থী ট্রাম্পের বিজয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত।

গতকাল প্রকাশিত হার্ভার্ড ইনস্টিটিউট অব পলিটিকসের জরিপ বলছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের ৪৯ শতাংশ মনে করেন, হিলারি জিতবেন। এই বয়সী ভোটারদের মাত্র ২১ ভাগ মনে করেন, ট্রাম্প জিততেও পারেন।

এদিকে নিউইয়র্ক টাইমসের গতকাল পর্যন্ত করা জরিপে বলা হয়েছে, এই মুহূর্তে ভোট হলে হিলারির জয়ের সম্ভাবনা শতকরা ৯২ ভাগ। এর আগের দিন অবশ্য হিলারির সম্ভাবনা ছিল ৯৩ শতাংশ। তার মানে ট্রাম্পের সম্ভাবনা শতকরা একভাগ বেড়েছে, যদিও তা হিলারির তুলনায় সামান্যই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ৫টি জরিপ নিয়ে করা এক প্রতিবেদনে বিবিসি বলছে, শতকরা ৫০ ভাগ ভোটার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকেই ভোট দেবেন বলে মত দিয়েছেন। আর ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ। আর রয়টার্স-ইপসোস যৌথ জরিপের সর্বশেষ ফলাফলে (২০ অক্টোবর) দেখা গেছে, যদি এখনই নির্বাচন হয় তাহলে হিলারি ভোট পাবেন ৪৪ শতাংশ। আর ট্রাম্প পাবেন ৩৯ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026