বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৬

মর্যাদাবান পুরষ্কার জিতলেন বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী শফিকুল

মর্যাদাবান পুরষ্কার জিতলেন বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী শফিকুল

র্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মর্যাদাবান প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়্যাটার (পিএসআইপিডব্লিউ) জিতেছেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম।

তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করান। তার পাশাপাশি পুরষ্কার জিতেছেন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. রিতা কলওয়েল ও তার দল।

স্যাটেলাইট উপাত্ত থেকে প্রাপ্ত ক্লোরোফিল তথ্য থেকে তিন-ছয় মাস আগেই কলেরা মহামারির পূর্বাভাষ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। এ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পুরষ্কার দেওয়া হয়েছে।

এ বছরের ২রা নভেম্বর এ পুরষ্কার প্রদান করা হবে নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে। পিএসআইপিডব্লিউ’র ওয়েবসাইটে বলা হয়েছে, রিতা কলওয়েলের গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করেছিলেন শফিকুল ইসলাম।

এভাবেই তিনি ক্লোরোফিল মাত্রা ও বঙ্গোপসাগরে কলেরা মহামারির মধ্যে স¤পর্ক স্থাপন করেন। বাংলাদেশের বঙ্গোপসাগর অঞ্চলে কলেরা মহামারির পূর্বাভাষ দিতে উপগ্রহ ভিত্তিক এ মডেল পরীক্ষা করে দেওয়া হয়েছে।

পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেছেন, আমি খুশি ও সম্মানিত বোধ করছি।

এ বছর পিএসআইপিডব্লিউ সৃজনশীলতা পুরষ্কার দু’টি দলকে দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম ও রিতা কলওয়েলের দল ছাড়াও, যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির ড. পিটার জে ওয়েবস্টারও যৌথভাবে এ পুরষ্কার জিতেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025