রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬

সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্টের ওয়েবসাইট হ্যাকড

সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্টের ওয়েবসাইট হ্যাকড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কেউ একজন হ্যাক করেছে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট। হ্যাক করে সাইটের হেডারে হিলারি উইন্স বা হিলারি জিতেছেন লিখে যায় হ্যাকার!

আরেকবার একটি কার্টুন ইমোজি দেখা যায় একই স্থানে। বিবিসি এ খবর দিয়েছে।

তবে কিছুক্ষণ পরই দৃশ্যত ওয়েবসাইট আগের অবস্থায় ফিরিয়ে আনে ট্রাম্প শিবির।

শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্পের পক্ষে ইলেক্টোরাল কলেজের সংখ্যা ২৮৮টি, হিলারি পেয়েছেন ২১৫টি। এখনও কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ হয়নি। তবে সেগুলোতে হিলারি জিতলেও তাতে নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।

প্রসঙ্গত, নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপসহ সব ধরনের গণমাধ্যম হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়ে এলেও শেষ পর্যন্ত জনগণের ভোটে ট্রাম্পই ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025