বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯

ইউরোপ সম্পর্কে অজ্ঞ সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইউরোপ সম্পর্কে অজ্ঞ সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপ সম্পর্কে অজ্ঞ।

তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক ঝুঁকিতে পড়েছে। শুক্রবার তিনি লুক্সেমবার্গে শিক্ষার্থীদের এক সম্মেলনে এসব কথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে জাঁ-ক্লদ জাঙ্কারের ওই দৃষ্টিভঙ্গি সম্বলিত বক্তব্য পোস্ট করা হয়েছে। এতে জাঁ-ক্লদ জাঙ্কার বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিস্ময়করভাবে বিজয়ী (ট্রাম্প) ইউরোপ সম্পর্কে ও এর কার্যক্রম সম্পর্কে অজ্ঞ।

ট্রাম্পের নির্বাচন তাদের আন্তর্জাতিক সম্পর্কের মৌলিকত্বে ও অবকাঠামোর জন্য একটি ঝুঁকি। রয়টার্স লিখেছে, ট্রাম্পের বিজয়ে বিশ্বজুড়ে যে বিস্ময় ও ইউরোপীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তারই প্রতিফলন ঘটেছে জাঙ্কারের সরাসরি মন্তব্যে।

উল্লেখ্য, নির্বাচনের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অনেক নেতার প্রশংসা করেছেন ট্রাম্প। ন্যাটোর সমন্বিত প্রতিরক্ষা বিষয়ক নীতি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। হয়তো এসব ইস্যুতে ট্রাম্পকে নিয়ে জাঁ ক্লদ জাঙ্গার ওই রকম মন্তব্য করেছেন। এরই মধ্যে রিপাবলিকান দল থেকে নির্বাচিত এই প্রেসিডেন্টের সঙ্গে অনেকেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

এতে ইউরোপীয় নেতাদের যে কূটনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গেছে তাদের অনেকের সঙ্গে জাঙ্কারের বক্তব্য বিপরীতমুখী। নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের দেয়া বিবৃতিকে ভয়ঙ্কর ক্ষতিকর পরিণতি হিসেবে সতর্ক করেছেন জাঁ ক্লদ জাঙ্গার।

এক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের একটি বিবৃতির প্রসঙ্গ টেনে আনেন। এতে ট্রাম্প বেলজিয়ামকে একটি শহর হিসেবে দেখাতে চেয়েছেন বলে মনে হয়েছে, এমনটা ধারণা জাঙ্কারের।

অথচ বেলজিয়াম হলো সেই দেশ যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর রয়েছে। জাঙ্কার খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন, (যুক্তরাষ্ট্রে) প্রেসিডেন্ট নির্বাচিত (ডনাল্ড ট্রাম্পকে) আমাদের জানাতে হবে (নিড টু টিচ) যে, ইউরোপ কি এবং কিভাবে তারা কাজ করে।

এতে তিনি আরও বলেন, যে বিশ্ব সম্পর্কে ট্রাম্প জানেন না সেই বিশ্বে তার সফরকে কেন্দ্র করে আমরা দু’বছর সময় নষ্ট করবো। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ডনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য, জলবায়ু বিষয়ক নীতি ও পশ্চিমা নিরাপত্তা ইস্যুতে দৃষ্টিভঙ্গি নিয়ে সংশয় প্রকাশ করেছেন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026