রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৪

হোয়াইট হাউসের চিফ অব স্টাফের নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট

হোয়াইট হাউসের চিফ অব স্টাফের নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী বছরের ২০ জানুয়ারি ৪৫তম মার্কিন প্রেসিডেন্টে হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। এরই মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও নিজের প্রধান কৌশলগত উপদেষ্টার নাম ঘোষণা করেছেন ট্রাম্প। খবর নিউ ইয়ার্ক টাইমস পত্রিকার।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দুই প্রশাসনিক কর্মকর্তার নাম ঘোষণা করেন।

ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হবেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রাইনস প্রিবাস। আর প্রধান কৌশলগত উপদেষ্টা হবেন রক্ষণশীল দলের সমর্থক ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী নেতা স্টিভ বেনন।

এদিকে অভিবাসী ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের উপর কোঠর হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, যে সব অভিবাসীর বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে যেমন কোনো গ্যাং-এর সদস্য বা মাদক ব্যবসায়ী— সংখ্যায় ২০ থেকে ৩০ লাখ হবে। তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে অথবা জেলে পাঠিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে অনেকেই মেক্সিকো থেকে আসা। মেক্সিকোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মেক্সিকো ও মার্কিন সীমান্তে দেয়াল তুলে দেয়াটাই সবচেয়ে যথার্থ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025