বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭

প্রথম দফাতেই ভূল করলেন ট্রাম্প

প্রথম দফাতেই ভূল করলেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তজাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিরচেনা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সেই পালে হাওয়া লাগিয়েছেন হোয়াইট হাউজের এই নতুন কর্ণধার।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরীক্ষা ছিল প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা নিয়োগ। ট্রাম্পের জয়ে যারা উত্তেজিত এবং আতংকিত, তাদের উভয় পক্ষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট বার্তা। কিন্তু এতে বুদ্ধিমত্তার পরিচয় দেয়ার চেয়ে আগুনে ঘি ঢালার কাজ করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও তার প্রধান কৌশলবিদ হিসেবে যথাক্রমে রেইন্স প্রিবাস ও স্টিফেন ব্যাননকে বেছে নিয়ে জনগণের হতাশা আরও বাড়িয়ে দিয়েছেন। সমালোচকরা বলছেন, প্রায় সমান মর্যাদার দুই পদে এ নিয়োগ ট্রাম্পের উগ্র জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির বাস্তবায়ন ঘটেছে।

প্রিবাস রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) চেয়ারম্যান এবং ব্যানন রক্ষণশীল রাজনৈতিক গণমাধ্যম ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের নির্বাহী চেয়ারম্যান। হয়তো ট্রাম্প এতে দুই কূল রক্ষা করতে চেয়েছেন। প্রিবাসকে নিয়োগ দিয়ে ট্রাম্প মডারেট রিপাবলিকান এমনটি ডেমোক্রেট সমর্থকদেরও বোঝাতে চেয়েছেন যে তার শাসন ব্যবস্থা অধিকতর কনভেনশনাল হতে যাচ্ছে।

এতে ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের কাছে টানতে চেয়েছেন। অন্যদিকে কট্টর ডানপন্থী ব্যাননকে দিয়ে তিনি তার উগ্র জাতীয়তাবাদী শ্বেতাঙ্গ সমর্থকদের কাছে নিজের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখিয়েছেন।

সিনেটের সংখ্যালঘুবিষয়ক নেতা হ্যারি রেইডে মুখপাত্র অ্যাডম জেন্টলসন বলেন, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টিফেন ব্যাননকে বেছে নেয়ার অর্থ হল তিনি হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ে শ্বেতাঙ্গদের উগ্র আধিপত্য দেখতে চান।’

বিদ্বেষ ও বর্ণবাদ পর্যবেক্ষণকারী গ্রুপ দ্য সাউদার্ন পোভার্টি ল’ সেন্টার ব্রাইবার্ট নিউজের বিরুদ্ধে নৃ-জাতীয়বাদকে সাদরে গ্রহণ করার অভিযোগ তুলেছে। ব্যাননের নিয়োগের কথা ঘোষণার পর থেকে এই গ্রুপ কয়েকটি টুইটবার্তা প্রকাশ করেছে। সেখানে ব্রাইবার্ট নিউজের কয়েকটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

তাদের প্রথম টুইটে বলা হয়, স্টিফেন ব্যানন ছিলেন ব্রাইবার্টকে শ্বেতাঙ্গ নৃ-জাতীয়তাবাদী প্রোপাগান্ডা মেশিনে রূপান্তরিত করার প্রধান চালক। দ্বিতীয় একটি টুইটে বলা হয়, এ নিয়োগ বাতিল করা উচিত ট্রাম্পের।

নিজের বিজয় ভাষণে তিনি বলেছেন, সব মার্কিনির প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা তার। ব্যাননের উচিত পদত্যাগ করা। সাউদার্ন পোভার্টি ল’ সেন্টার তাদের বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প যে উগ্র নাৎসীবাদী ক্লু ক্লাক্স ক্যান (কেকেকে) আধিপত্য ফিরিয়ে আনতে চান বলে অভিযোগ রয়েছে তার সত্যতা প্রমাণ হয়েছে ব্যাননের নিয়োগে। ব্যাননের নিয়োগের কড়া প্রতিবাদ জানিয়েছে ইহুদিবিদ্বেষবিরোধী আন্দোলন দি অ্যান্টি-ডিফেমেশন লীগ।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘স্টিফেন ব্যাননকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কৌশলবিদ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি একটি হতাশাজনক বার্তা পাঠায়।

সেটি হল, মুসলিমবিরোধী ও শ্বেতাঙ্গ জাতীয়বাদী ভাবাদর্শ হোয়াইট হাউসে স্বাগত জানানো হবে। আমরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এই বাজে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাই, যদি তিনি সত্যিই আমেরিকানদের ঐক্যবদ্ধ করতে চান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026