শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৬

ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের পর মেক্সিকোর প্রস্তুতি

ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের পর মেক্সিকোর প্রস্তুতি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে কর্মপরিকল্পনা নির্ধারণ করছে মেক্সিকো। বিশেষ করে ট্রাম্প অবৈধ অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার কথা নির্বাচনের আগে ও নির্বাচিত হয়েও ঘোষণা দিয়েছেন।

মেক্সিকো সরকার মনে করছে এ পরিকল্পনার আওতায় বিপুল সংখ্যক মেক্সিকানকে বের করে দেয়া হবে। তাই সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নির্ধারণ করছে মেক্সিকো সরকার। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর মুখপাত্র এডুয়ার্ডো সানচেজ এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, পেনা নিয়েতো ও ট্রাম্পের মধ্যে যেকোনো আলোচনায় মেক্সিকানদের দেশে ফেরত পাঠানোর ইস্যু স্থান পাবে। মেক্সিকোর বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছে যুক্তরাষ্ট্রে। তাদেরকে নতুন সরকার বের করে দিতে পারে ট্রাম্প সরকার।

তবে এর পরিমাণ কত হবে তা নির্ধারণে কাজ করছি আমরা। আগামীতে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্টের। সেখানে অন্যান্য ইস্যুর সঙ্গে এ বিষয়টি উঠে আসবে। এ উদ্যোগে সমন্বয় করছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ক্লাউডিয়া রুইজ। দেশ থেকে বের করে দেয়া হলে কি পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে পরিকল্পনা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করছেন ডনাল্ড ট্রাম্প। তার সঙ্গে এর আগেই বৈঠক করায় আগ্রহ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো। এ নিয়ে এ দু’নেতার মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বৈঠক হবে।

সোমবার দু’দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফোনে কথা বলেছেন পেনা নিয়েতো। এতে স্থান পেয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই, অভিবাসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025