শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫

সদ্য নির্বাচনে পরাজিত হিলারি নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন

সদ্য নির্বাচনে পরাজিত হিলারি নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নির্বাচনে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন। তার মাঝে দেখা দিয়েছিল প্রচ- হতাশা।

তিনি পরাজয় স্বীকার করে নেয়ার পর প্রায় এক সপ্তাহ আর লোকসম্মুখে আসেন নি। চিলডেনস ডিফেন্স ফান্ড তাকে পুরস্কৃত করেছে। সেই পুরস্কার নিতে তিনি সবার সামনে হাজির হন। নির্বাচনের পরে গত প্রায় এক সপ্তাহের মধ্যে এটাই তার জনসম্মুখে উপস্থিতি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

পুরস্কারের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেছেন, পরাজয়ের পর শুধুই বইয়ের মধ্যে ডুবে থাকতে চেয়েছিলেন তিনি। এমনকি কোনোদিনও বাসার বাইরে আর যাবেন না এমনটা চেয়েছিলেন। কিন্তু তিনি তা পারলেন না। শিশু বিষয়ক দাতব্য সংস্থা চিলডেনস ডিফেন্স ফান্ড-এর অনুষ্ঠানে তিনি দর্শকদের আমেরিকার মূল্যবোধের জন্য লড়াই করার আহ্বান জানালেন।

তিনি বললেন, এ লড়াই থেকে কোনোদিন পিছপা হওয়া যাবে না। তিনি বলেছেন, এই অনুষ্ঠানে হাজির হওয়া আমার জন্য খুব সহজ ছিল না। এটা আমি স্বীকার করি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসির লরা বিকার।

তিনি বলেছেন, হিলারির জন্য ওই অনুষ্ঠানে নিরাপত্তার কোনো বালাই ছিল না। অনুষ্ঠান হয়েছে ছোট পরিসরে। তিনি যখন মঞ্চে ওঠেন তখন দর্শকরা দাঁড়িয়ে একসুরে তার নাম উচ্চারণ করেন। বক্তব্যে তিনি যখন হতাশার কথা বলেন তখন পুরো হলে বেদনার এক মর্মর ধ্বনি ছুঁয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026