শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬

ট্রাম্পকে হুমকি দেয়ায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের সিইও’র পদত্যাগ

ট্রাম্পকে হুমকি দেয়ায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের সিইও’র পদত্যাগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদত্যাগ করেছেন।

ফেসবুক পাতায় দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হুমকিমূলক মন্তব্য পোস্ট করার কারণে প্যাকেটস্লেডের প্রতিষ্ঠাতা মট হ্যারিগানকে মঙ্গলবার সরে দাঁড়াতে হলো। হুমকিমূলক মন্তব্য পোস্ট করার পর তা নিয়ে সমালোচনা এবং তদন্তের দাবি ওঠে।

প্রতিষ্ঠানটি জানায়, গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাতে অনলাইনে মন্তব্য করার কথা স্বীকার করার পর তারা হ্যারিগানের পদত্যাগপত্র গ্রহণ করেছে।

ওই প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, ‘এসব মন্তব্যের বিষয় আমাদের অবহিত করা হয়েছে। বিষয়টি আমরা দ্রুত সিক্রেট সার্ভিসকে জানিয়েছি এবং এ ব্যাপারে যেকোনো ধরনের তদন্ত কাজে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবো।’

হ্যারিগান ফেসবুক পাতায় লিখেন, ‘তিনি একটি স্নাইপার রাইফেল কিনবেন এবং হোয়াইট হাউজে ট্রাম্প যে স্যুটেই থাকেন না কেন তাকে খুঁজে বের করবেন।’

পরে অবশ্য টুইটার বার্তায় তিনি তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, কেবলমাত্র রসিকতা করেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের ক্ষতি করার কোন ইচ্ছা তার নেই।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026