শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের সরকার গঠন প্রক্রিয়ায় স্থবিরতা নেমে আসায় নানামুখী আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।
তবে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এই প্রক্রিয়ার নেপথ্য নায়ক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সংবাদমাধ্যমগুলোর ভাষ্য মতে, মেয়ে
বরাবরই ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত। তাই তার ইচ্ছার মূল্য দিয়ে ট্রাম্প ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছেন।
আর পেছনে কাজ করছে কুশনারের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। কুশনারের পছন্দের লোক না হওয়ার কারণেই অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃত্বে থাকা নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিসহ তার অনুসারীদের মতা খর্ব করেছেন ট্রাম্প।
নিয়ম অনুযায়ী নির্বাচনে বিজয়ের দিন থেকে শুরু করে শপথের আগ পর্যন্ত কাজ করবে মতা হস্তান্তরে গঠিত এক অন্তর্বর্তী দল। ট্রাম্পের ১৬ সদস্যের
অন্তর্বর্তী দলটির নেতৃত্ব দিচ্ছিলেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। নির্বাচনী প্রচারে যে ক’জন জ্যেষ্ঠ রাজনীতিককে ট্রাম্প নিজের পাশে পেয়েছিলেন, ক্রিস্টি তাদের অন্যতম। কিন্তু নির্বাচিত হওয়ার এক দিন পরেই ক্রিস্টিকে সরিয়ে তার স্থানে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব দেয়া হয়।
এছাড়া সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সও এই কমিটি থেকে সরে গেছেন। ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে গিয়েই জ্যারেড কুশনার এই ব্যক্তিদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করেছেন বলে জানা যায়।
২০০৫ সালে নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিস্টি জ্যারেড কুশনারের বাবা চার্লসকে ‘লোভ, আর্থিক অনিয়ম ও মতার অপব্যবহারের’ অভিযোগে দুই বছরের জন্য জেলে পাঠাতে সম হয়েছিলেন। আর কুশনার সেই ঘটনার প্রতিশোধ নিয়েছেন এবার। এই টিমের আরেক সদস্য ম্যাথিউ ফ্রিডম্যানকে সরিয়ে দেয়া হয়েছে। তার সঙ্গেও ক্রিস্টির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে।
এছাড়া ডোনাল্ড ট্রাম্প শুরুতে নাকি বেননকে চিফ অব স্টাফ করতে চাইছিলেন। তবে কুশনারের হস্তেেপ মতামত পাল্টিয়েছেন তিনি। শেষ পর্যন্ত রিপাবলিকান ন্যাশনাল কমিটি আরএনসির চেয়ারম্যান রেইন্স প্রিয়েবাসকে চিপ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন।
২০০৯ সালে ইভাঙ্কাকে বিয়ে করার পর থেকেই ব্যবসা ও রাজনীতিতে শ্বশুরকে ছায়ার মতো সঙ্গ দেন কুশনার। তার ‘রাজনৈতিক প্রজ্ঞা’র ওপর ট্রাম্পের অগাধ আস্থা। গত মে মাসে ইন্ডিয়ানা প্রাইমারির সময় কুশনারকে পাশে রেখে পরিচয় করে দেন ট্রাম্প।
রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়া থেকে শুরু করে ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার করা পর্যন্ত বহুমুখী দায়িত্ব তিনি পালন করেছেন। প্রচারণার দিনগুলোতেই ক্রমশ ট্রাম্প শিবিরের একজন প্রভাবশালী বথ্যক্তি হিসেবে সামনে আসতে থাকেন ৩৫ বছর বয়সী এই যুবক।
আইন অনুযায়ী ট্রাম্পের আত্মীয় হওয়ার কারণে তিনি প্রশাসনিক কোনো পদ পাবেন না। তবে তারপরও ট্রাম্প প্রশাসনে তার অনেক প্রভাব থাকতে পারে বলে ধারণা করছে মার্কিন মিডিয়া।