শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৩

দাতব্য ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

দাতব্য ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যেকোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে তিনি তা এড়িয়ে যেতে চান। যদিও তাঁর ফাউন্ডেশনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে।

নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তদন্ত চলার মধ্যে ট্রাম্প তাঁর ফাউন্ডেশন বন্ধ করতে পারেন না।

শনিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁর ফাউন্ডেশন অসংখ্য উপযুক্ত ব্যক্তিদের লাখো ডলার দিয়ে সহায়তা করেছে। এঁদের মধ্যে প্রবীণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিশুরা রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে যেকোনো স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে আমি ভিন্নভাবে মানবহিতৈষীমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান ট্রাম্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026