মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১

মধ্য অক্টোবরে সমাপ্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু

মধ্য অক্টোবরে সমাপ্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু

 

 

 

 

 

 

 

 

 

গ্যালারী থেকে: আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের নির্মাণ কাজে দারুণ অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান জানালেন, ভেন্যু দুটির নির্মাণ কাজ অক্টোবরের মাঝামাঝি দিকেই সমাপ্ত হবে। যদিও আইসিসির বেঁধে দেওয়া সময়টা ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু কাজের অগ্রগতি দেখে পরিদর্শক দল আরও ১৫ দিন সময় বাড়িয়ে দিবে বলে আশাবাদী নাজমুল।

শুক্রবার ঢাকায় পৌঁছেছে আইসিসি দল। কদিনের মধ্যেই আয়োজক দুই শহরে পরিদর্শনে যাবেন তারা। বিকল্প ভেন্যু হিসেবে ঠিক করা ফতুল্লা ও বিকেএসপিও ঘুরে দেখবেন। নাজমুল বললেন,‘নির্মাণ কাজ মধ্য অক্টোবরেই শেষ হবে এনিয়ে কোনো সন্দেহ নেই। সেপ্টেম্বরের মধ্যে আমরা বিকল্প ভেন্যু দুটিও তৈরি হয়ে যাবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ সমাপ্ত না হলেও আমার মনে হয় না কোনো জটিলতা দেখা যাবে।’

আগামী বছর ১৬ মার্চ শুরু হবে মূল লড়াই। নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামটি বিশ্বমানের হবে বলে আশাবাদী কমিটির চেয়ারম্যান শফিউল আলম। ২০ আগস্ট পরিদর্শক দল এসে চমকে যাবেন বিশ্বাস তার,‘গত দুই মাস কাজের অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো। প্রথম যখন দেখেছিলাম তখন কল্পনাও করতে পারিনি এতটা অগ্রগতি হবে। এখন সেখানে গ্র্যান্ডস্ট্যান্ড, মিডিয়া সেন্টার ও গ্রিন গ্যালারি শেষ হওয়ার পথে। ফ্লাডলাইট টাওয়ারগুলোও প্রায় শেষ। এই পর্যায়ে বলা যায়, সময়মতো সবকিছু শেষ হবে। আগামী সপ্তাহে যখন পরিদর্শক দল আসবে, আমি নিশ্চিত তারা অগ্রগতি দেখে চমকে যাবে।’

গত জুনে শেষবার ভেন্যু পরিদর্শনে এসেছিল আইসিসি। কিন্তু গত দুই মাসের চেয়ে কাজে ব্যাপক অগ্রগতি হয়েছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণে। প্রায় ৪০০ জন শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন এই প্রজেক্টে। সিলেটের স্থায়ী বাসিন্দা ও অর্থমন্ত্রী এএমএ মুহিত কাজ শুরুর পর থেকে মাঝেমধ্যেই তদারকি করেছেন। বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদকে সর্বাত্মক সহায়তা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026