শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৩

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন নাইজেল ফারাজ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন নাইজেল ফারাজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বৃটেনের ইউকিপ সাবেক নেতা নাইজেল ফারাজে যোগ দিতে যাচ্ছেন ।

আগামী ২০শে জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠান। তার আগেই ফারাজেকে ওই অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানিযেছেন মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট। এই ফিল ব্রায়ান্টই ফারাজেকে ট্রাম্পের নির্বাচনের আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

ওদিকে ট্রাম্পের শপথ নিয়ে বড় ধরনের আয়োজন চলছে। যাদেরকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের বিষয়ে ক্লিয়ারেন্স দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগগুলো।

বৃটেনে ইউকিপ দলের এক সূত্র বলেছেন, শপথ অনুষ্ঠানে ফিল ব্রায়ান্টের একজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাইজেল ফারাজে। আমন্ত্রণ জানানোয় তার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারাজে।

এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে যাবেন নাইজেল ফারাজে।

এ সময়ে তিনি ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফিল ব্রায়ান্টের সঙ্গে সাক্ষাত করবেন। শপথ অনুষ্ঠানে ট্রাম্পের পাশে হাতেগোনা যে কয়েকজন অতিথি থাকবেন তার মধ্যে ফারাজে অন্যতম বলে জানানো হয়েছে।

সূত্র আরও বলেছে, সেখানে অভিজাত এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন ফারাজে। এ ছাড়া তিনি যোগ দেবেন উদ্বোধনী প্যারেডে, যোগ দেবেন বল অনুষ্ঠানে। এর বাইরে আরও কিছু ইভেন্টে তার যোগ দেয়ার কথা রয়েছে।

এ সময়ে তিনি নতুন করে পাওয়া বন্ধু ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে। এটা হবে এক ঐতিহাসিক মুহূর্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026