শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৫

ওয়াশিংটনে বিমান বিধ্বস্তে নিহত ৪

ওয়াশিংটনে বিমান বিধ্বস্তে নিহত ৪

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ওয়াশিংটনের দাবব বে’র পাশে ক্যানেল এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো। পরে অনুসন্ধান চালিয়ে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের মুখপাত্র (ডট) বারবারা লেবু জানান, বিধ্বস্ত বিমানের পাশেই ক্রুদের মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতদের নাম প্রকাশ করা না হলেও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026