শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এ জন্য ওই সময়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ১০ ডাউনিং স্ট্রিটের এক সিনিয়র সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।
এতে
ওই সূত্র বলেছেন, ট্রাম্প শপথ নেয়ার পরে ওয়াশিংটন যাবেন তেরেসা মে। তার জয়েন্ট চিফস অব স্টাফ নিক টিমোথি এবং ফিওনা হিল মধ্য ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যান। এরপরই প্রকাশ পায় যে, তেরেসা মের এ সফর নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বৃটেনের ইউকিপ দলের সাবেক নেতা নাইজেল ফরাজে উপস্থিত থাকবেন বলে মিডিয়ায় খবর বেরিয়েছে।
তবে তেরেসা মে থাকছেন না শপথ অনুষ্ঠানে। তার পরিবর্তে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন তার শপথের পরে কোনো এক সময়। নাইজেল ফারাজের প্রতি ট্রাম্পের রয়েছে সফট কর্নার। তিনি নির্বাচিত হওয়ার পর পর ওয়াশিংটনে বৃটেনের রাষ্ট্রদূত হিসেবে নাইজেল ফারাজেকে দেখতে চেয়েছিলেন।