রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮

বোল্টের ইতিহাস

 

 

 

 

 

 

 

 

 

 

গ্যালারী থেকে: মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তৃতীয় সোনাটি জিতে নিয়ে অনন্য এক ইতিহাস গড়লেন জ্যামাইকার গতিমানব উসাইন বোল্ট।

রোববার রাতে  ৪*১০০ মিটারের রিলেতে সোনা জিতেছে বোল্টের জ্যামাইকা দল। তিনি তাই স্পর্শ করলেন  বিশ্বচ্যাম্পিয়নশিপে কার্ল লুইস, মাইকেল জনসন ও অ্যালিসন ফেলিক্সের আটটি সোনা  জয়ের অনন্য রেকর্ড। রিলেতে প্রথম দুই ব্যাটন বদলানোর সময় এগিয়ে ছিল  যুক্তরাষ্ট্রের স্প্রিন্টাররা। কিন্তু তাতে কি চতুর্থ ব্যক্তি হিসেবে ব্যাটন যে  হাতে নিয়েছেন বোল্ট। যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারকে অনায়াসেই ছাড়িয়ে গেলেন তিনি। মোট  সময় লাগলো ৩৭.৩৬ সেকেন্ড। মস্কোতে এর আগে ১০০ ও ২০০ মিটার দৌড়ের সোনা জিতেছিলেন  বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
বিশ্বসেরা হয়ে ওঠার আগে বিশ্ব চ্যম্পিয়নশিপে দুটি  রৌপ্যপদকও জিতেছিলেন তিনি। সে হিসেবে বোল্টের সঙ্গে সবচেয়ে বেশি ১০টি পদক পাওয়া  অ্যাথলেট আছেন একজনই, যুক্তরাষ্টে নারী স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স। কিন্তু  প্রতিদ্বন্দ্বীকে হেলায় ছাড়িয়ে যাওয়া, নানা অঙ্গভঙ্গিতে দর্শকদের মন জয় করে নেয়া  বোল্টই যে সর্বকালের সেরা অ্যাথলেট তাতে আর আপত্তি নেই কারোরই।

আর ২০০৯ সালে বার্লিন চ্যাম্পিয়নশিপে ১০০  মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জেতা বোল্ট ২০১১ সালের দেগু আসরে কেবল ১০০  মিটারের শিরোপা হারিয়েছিলেন ফলস স্টার্টের জন্য। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকেও  ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ২৬ বছর বয়সী এই  গতিদানব। রিলের এই সোনাসহ বিশ্ব চ্যম্পিয়নশিপের সব আসর মিলিয়ে বোল্টের সোনার  সংখ্যা দাঁড়ালো ৮টিতে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025