রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯

চলে গেলেন চাঁদের মাটিতে হেটে বেড়ানো শেষ মহাকাশচারী

চলে গেলেন চাঁদের মাটিতে হেটে বেড়ানো শেষ মহাকাশচারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন চাঁদের মাটিতে হেটে বেড়ানো শেষ  (Eugene A. Cernan) । ৮২ বছর বয়সে আজ মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেছেন। এক টুইট বার্তায় নাসা এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাসা (NASA) অক্টোবর ১৯৬৩ সালে ১৪ জন মহাকাশচারী মধ্যে ইউজিনকে (Eugene) নির্বাচন করেছিল। ইউজিন অ্যাপোলো ১৭(Apolllo 17) এর কমান্ডারের দায়িত্ব পালন করেন যেটা ৬ই ডিসেম্বর ১৯৭২ সালে চাঁদের মাটিতে অবতীর্ন হয় এবং ১৯শে ডিসেম্বর ১৯৭২ সালে সফল ভাবে পৃথিবীতে ফিরে আসে। ইউজিন শিকাগো শহরে ১৪ মার্চ ১৯৩৪ সালে জন্মেছিলেন ।

প্রসঙ্গত, চাঁদের মাটিতে এ পর্যন্ত পা রাখার সৌভাগ্য হয়েছে মোট ১২ জনের। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁদের মধ্যে নিল আর্মস্ট্রং নাসার অ্যাপোলো-১১ অভিযানে অংশ নিয়ে প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করেন।

এরপর ১৯৬৯ সালের ২১ জুলাই তাঁর সঙ্গে দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদে পা রাখেন এডুইন অলড্রিন। স্নায়ুযুদ্ধের সময় পৃথিবীর কক্ষপথের বাইরে চাঁদের মাটি স্পর্শ করার নাসার ওই সাফল্য যুক্তরাষ্ট্রকে মহাকাশ অভিযানের প্রতিযোগিতায় এগিয়ে দিয়েছিল অনেক।

এরপর অ্যাপোলা-১২, ১৪, ১৫, ১৬ ও ১৭ অভিযানে অংশ নেওয়া আরও ১০ জন নভোচারী চাঁদের মাটিতে পা রাখেন। সর্বশেষ ১৯৭২ সালের ডিসেম্বরে মানুষ নিয়ে চাঁদে যায় অ্যাপোলো-১৭ অভিযানের নভোযান।

১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চাঁদে ছিলেন ইউজিন সারনান ও হ্যারিসন শামিত। এরপর নাসা চাঁদে আরও অনেকগুলো অভিযান চালালেও মানুষ আর পাঠায়নি। খরচ অনেক বেড়ে যাওয়ায় চাঁদে অভিযান এমনকি মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠানো বেশ কয়েকবছর আগেই বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

কিন্তু এর আগেই চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করছিল নাসা। ওই পরিকল্পনা বাতিল করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মানুষ আরও অনেক আগেই চাঁদে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026