শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সদ্য শপথ নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ‘সন্ত্রাসপ্রবণ’ আখ্যা দিয়ে তার দেশে ভিসা নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করেছেন। এর মাধ্যমে বিশ্বের সাতটি মুসলিম দেশের নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষিদ্ধ হচ্ছে।
দু
-একদিনের মধ্যে এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, মার্কিন ভিসা নিষিদ্ধের তালিকায় রয়েছে বিশ্বের সাতটি মুসলিম দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৭টি মুসলিম দেশের জনগণকে তার দেশে নিষিদ্ধ করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল বানানোর বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসব বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তিনি। এই আদেশের মধ্যে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার ৭টি মুসলিম দেশ থেকে বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে আসার বিধিনিষেধ ছাড়াও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের ঘোষণাও থাকবে বলে ধারণা করা হচ্ছে।
দেশগুলো হলো- সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই এসব মুসলিম দেশের জন্য মার্কিন ভিসা সাময়িকভাবে নিষিদ্ধ করা হতে পারে বলে প্রত্যাশা করেছেন ট্রাম্প। তিনি বলেন, এসব মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
একই দিনে প্রতিবেশী দেশ মেক্সিকোর সীমান্তে প্রাচীর নির্মাণের পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। শরণার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দিয়ে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, আরো অনেক কিছুর মতো আমরা দেয়াল বানাবোই। তিন বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগামীকাল হবে একটি বিশাল দিন।
আরো অনেক কিছুর মতো আমরা দেয়াল বানাবোই। অবশ্য ২ হাজার মাইল লম্বা মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। তবে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তের কিছু অংশে আগে থেকেই দেয়াল রয়েছে।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কিছু ঘোষণাও আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে অভিবাসীদের জন্য অভয় শহরগুলোকে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে বাধ্য করার মতো উদ্যোগ রয়েছে। এসব শহরে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার বা আটক করা হয় না।
প্রকাশিত সংবাদের সুত্রমতে, আগামী কয়েকদিনের মধ্যে যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প :
>> অনিবন্ধিত অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষর।
>> সব দেশের উদ্বাস্তুদের প্রবেশ ঠেকাতে চার মাসের স্থগিতাদেশ জারি।
>> সন্ত্রাসপ্রবণ হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত।
>> নির্বাহী আদেশের স্বাক্ষরের সময় থেকে ভিসা বন্ধ থাকবে কমপক্ষে এক মাস।