শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২

পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি করলো ভারত

পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি করলো ভারত

 

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশে প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য দুইশ’ মার্কিন ডলার বৃদ্ধি করেছে ভারত। ফলে বাংলাদেশে প্রতি কেজি পেঁয়াজের খুচরা মূল্য দ্বিগুণ হয়ে গেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মশিয়ার রহমান জানান, গত ১৮ অগাস্ট হঠাৎ করে ভারত সরকার প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য চারশ পঞ্চাশ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ছয়শ পঞ্চাশ মার্কিন ডলার করে। এতে বন্দরে ওইদিন আমদানি বন্ধ থাকে। পরদিন সোমবার (১৯ অগাস্ট) আবার নতুন মূল্যে পেঁয়াজ এলেও মঙ্গলবার কোনো চালান আসেনি বলে তিনি জানান। তিনি জানান, নতুন আমদানি মূল্যে প্রতি কেজি পেঁয়াজ বেনাপোল বন্দরে পৌঁছানোর পর দাম দাঁড়ায় ৫৫ থেকে ৫৬ টাকা। ফলে পাইকারি বাজারে কেজি প্রতি দাম হয় ৬০ টাকা। ভারত সরকার নিজেদের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে রপ্তানি বন্ধ না করে কৌশলগত রপ্তানি মূল্য বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026