শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০১

যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধ বাঁধলে রাশিয়া-সহ জড়াবে আরো অন্তত ৬টি দেশ

যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধ বাঁধলে রাশিয়া-সহ জড়াবে আরো অন্তত ৬টি দেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী মনে করেন, আগামী ৫-১০ বছরের মধ্যেই একাধিক ইস্যুতে সংঘাত বাঁধতে পারে যুক্তরাষ্ট্রও চীনের৷

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রুখতেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ, এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার৷হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা ও ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন সম্প্রতি একটি রেডিও শোয়ে এই আশঙ্কা প্রকাশ করেছেন৷

তার মতে, শুধু দক্ষিণ চীন সাগরে আধিপত্যই আগামী দিনে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় স্বার্থের সংঘাত ঘটাবে৷

ব্যানন বলেছেন, কোনো সন্দেহ নেই যে চীন ওই বিতর্কিত দ্বীপে সামরিক সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক আঘাত হানতে সক্ষম অস্ত্রশস্ত্র বসাচ্ছে৷ আমেরিকার ঘাড়ের কাছে কোনো কমিউনিস্ট দেশ নিঃশ্বাস ফেললে আমেরিকাও যে ছেড়ে কথা বলবে না, সেটাও ঠারেঠারে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী৷

তবে তার আশঙ্কা, যুদ্ধ বাঁধলে শুধু আমেরিকা ও চীনই যে জড়িয়ে পড়বে এমনটা নয়৷ জাপান, রাশিয়া-সহ অন্তত ৬টি দেশও এই যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্টিভ ব্যানন৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026