সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৪

যে কারণে বঙ্গবন্ধুর দেয়া কোট পরেন না ড. কামাল

যে কারণে বঙ্গবন্ধুর দেয়া কোট পরেন না ড. কামাল

 

 

 

 

 

 

 

 

 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এখন যারা মুজিব কোট পরে ঘুরে বেড়ায় তাদের কর্মকাণ্ডের কারণে আমার কাছে সযতেœ রক্ষিত বঙ্গবন্ধুর দেয়া কালো কোটটি পরতে এখন আমার লজ্জা হয়। সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান ও সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, মিডিয়াকর্মীদের সামনে আমি একথা ঘোষণা করছি, চলমান রাজনীতি আমি করছি না। কারণ আমি বা আমার দলের কেউ কোনো ধরনের ধান্ধাবাজি, টেন্ডারবাজি বা প্রতারণার রাজনীতির সঙ্গে জড়িত নই।

তিনি বলেন, জনগণ আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগের শাসন কিছুই পায়নি। এগুলো কোনো সংশোধনের ব্যাপার নয়, এগুলো যেকোনো স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026