শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল হিসেবে জেফ সেশনকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রশ্ন তুলতেই ডেমোক্রেট দলের শক্তিশালী নেত্রী এলিজাবেথ ওয়ারেনের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে সিনেট।
সিএনএন লিখেছে, এটা করার মধ্য দিয়ে সিনেট ওয়ারেনকে ডেমোক্রেট দলের বীরাঙ্গনা বানিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচক এলিজাবেথ ওয়ারেন। অনলাইন সিএনএন লিখেছে, ম্যাচাচুসেটসের সিনেটর ওয়ারেন।
তি
নি মার্টিন লুথার কিং জুনিয়রের স্ত্রী কোরেতা স্কট কিংয়ের ৩০ বছর আগে লেখা একটি চিঠি পড়ে শোনান। এতে ফেডারেল বিচার ব্যবস্থায় জেফ সেশনকে মনোনয়ন দেয়ার বিরোধিতা করেছিলেন কোরেতা স্কট। ওই চিঠি পড়ে জেফ সেশনকে এটর্নি জেনারেল পদে মনোনয়নের বিরোধিতা করেন ওয়ারেন।
এ সময় তাকে থামিয়ে দেয় সিনেট। পরে তিনি সিএনএনের ডন লেমনকে বলেন, তারা আমাকে থামিয়ে দিতে পারে। কিন্তু সত্যকে তো থামাতে পারবে না।
উল্লেখ্য, জেফ সেশন এখন আলাবামার একজন সিনেটর। তাকে এটর্নি জেনারেল পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। এর বিরোধিতা করেন ওয়ারেন। তিনি ১৯৮৬ সালে সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্যদের কাছে লেখা কোরেতা স্কটের চিঠির প্রসঙ্গ উত্থাপন করেন।
কোরেতা স্কট ওই সময়ে চিঠিতে লিখেছিলেন, জেফ সেশন তার সরকারি ক্ষমতা ব্যবহার করে তার রাজ্যের কৃষ্ণাঙ্গ নাগরিকদের মুক্ত মত প্রকাশকে সীমিত করেছেন। এখন তিনি ফেডারেল জজ হিসেবে দায়িত্ব পালন করতে চান। এলিজাবেথ ওয়ারেন এমন বক্তব্য রাখার সময় সিনেটের রিপাবলিকানরা এ বক্তব্যকে ফাউল হিসেবে আখ্যা দেন। তারা অভিযোগ করেন, ওয়ারেন সিনেটের নিয়ম ভঙ্গ করছেন।
তিনি আরেকজন সিনেটরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন। বুধবারই জেফ সেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা সিনেটের। তবে তাতে এলিজাবেথ ওয়ারেনের ভূমিকা থাকবে না বলেই মনে হচ্ছে।