শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিচার বিভাগকে আক্রমণ করে বক্তব্য রাখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন সুপ্রিম কোর্টে তারই মনোনীত বিচারক নিল গোরসাশ। মুসলিম নিষিদ্ধের নির্দেশ দেয়ার পর ওয়াশিংটনের বিচারক জেমস রবার্ট তা স্থগিত করেন। ফলে তাকে তথাকথিত বিচারক বলে আখ্যায়িত করেন ট্রাম্প।
এ
কই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কিছু ঘটে গেলে তার জন্য দায়ী থাকবেন ওই বিচারক ও বিচার বিভাগ। তিনি আপিল কোর্টেরও সমালোচনা করেন। তার এ বক্তব্যকে হতাশাজনক ও অনৈতিক বলে আখ্যায়িত করেছেন নিল গোরসাশ।
এ খবর দিয়েছে অনলাইন স্কাইনিউজ। এতে বলা হয়ছে, ফেডারেল বিচারক জেমস রবার্টসের রায়কে ট্রাম্প হাস্যকর বলে আখ্যায়িত করেন। এ নিয়ে তিনি ধারাবাহিকভাবে বেশ কিছু টুইট করেন। এর মধ্যে একটি টুইটে তিলি লিখেছেন, তথাকথিত এই বিচারের মত হাস্যকর। তার রায়কে উল্টে দেয়া হবে।
তিনি আমাদের দেশ থেকে আইন প্রয়োগকে দূরে সরিয়ে দিয়েছেন। আরেকটি টুইটে ট্রাম্প বলেন, আমাদের একজন জজ যখন হোমল্যান্ড সিকিউরিটির একটি ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দিতে পারেন তখন যেকোউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে।
তিনি টুইটে আরও বলেন, বিচারক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। ফলে অনেক খারাপ ও ভয়াবহ মানুষ আমাদের সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারে। এটা খুবই ভয়াবহ একটি সিদ্ধান্ত। তিনি এসব বক্তব্যের মধ্য দিয়ে বিচারক ও বিচার বিভাগকে যেভাবে আক্রমণ করেছেন সে বিষয়ে কানেক্টিকাট ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থালের সঙ্গে সাক্ষাতের সময় তার জবাব দেন।
উল্লেখ্য, ব্লুমেন্থান হলেন সাবেক একজন রাজ্য এটর্নি জেনারেল। বিচারক নিল গোরসাশ ট্রাম্পের করা বিচার বিভাগকে নিয়ে মন্তব্যকে অনৈতিক ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় ব্লুমেন্থাল ওই বিচারকের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তিনি বিচার বিভাগকে আক্রমণ করে ট্রাম্পের করা মন্তব্যের বিষয়ে প্রকাশ্যে কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে কড়া নিন্দা জানানো উচিত। নিল গোরসাশের নিরপেক্ষতার জন্য তা আরও বেশি জরুরি। ব্লুমেন্থাল বলেছেন, তা নাহলে মার্কিনীরা মনে করবে যে, তিনি (নিল গোরসাশ) হাতের পুতুল।