শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১

ট্রাম্পের দেওয়াল নির্মানের খরচ পড়বে ২১৬০ কোটি ডলার: লাগবে ৩.৫ বছর

ট্রাম্পের দেওয়াল নির্মানের খরচ পড়বে ২১৬০ কোটি ডলার: লাগবে ৩.৫ বছর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিশ্রতি দেওয়াল নির্মিত হবে কাঁটাতারের বেড়া ও দেওয়ালের সমন্বয়ে।

এতে খরচ হবে ২১৬০ কোটি ডলার। নির্মানে সময় লাগতে পারে সাড়ে তিন বছর। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন অনুমান করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ওই অভ্যন্তরীণ প্রতিবেদনে দেওয়াল নির্মানের প্রাক্বলিত ব্যয় ডোনাল্ড ট্রাম্পের দাবির চেয়ে অনেক বেশি। প্রচারাভিযান চলাকালে তিনি বলেছিলেন, ওই দেওয়াল নির্মানে ব্যয় হবে ১২ বিলিয়ন ডলার।

হাউজ স্পিকার পল রায়ান ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল বলেছিলেন, এতে ১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। খুব শিগগিরই এই প্রতিবেদনটি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জন কেলিকে দেওয়া হবে। তবে এ রিপোর্টের সুপারিশ অনুযায়ীই যে দেওয়াল নির্মিত হতে হবে, তা নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026