শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১

অভিবাসীদের ঠেকাতে নতুন আদেশ জারি’র কথা ভাবছেন ট্রাম্প

অভিবাসীদের ঠেকাতে নতুন আদেশ জারি’র কথা ভাবছেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অভিবাসনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভ্রমন নিষেধাজ্ঞা আদালত স্থগিত করার পর তিনি এ কথা বলেন তিনি।

ওয়ার ফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

ট্রাম্প জানান, তার বহুল বিতর্কিত নির্বাহী আদেশ নিয়ে আদালতের লড়াইয়ে তার জয় নিশ্চিত। তবে তা সময়সাপেক্ষ। সেজন্যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে পারেন তিনি।

ট্রাম্প বলেন, নতুন নির্বাহী আদেশ জারি করা সহ আমাদের কাছে আরো অনেক রাস্তা খোলা আছে।

নতুন নির্বাহী আদেশ নিয়ে তাকে প্রশ্ন করা হলে জবাবে বলেন, এটা ঘটতেই পারে। দেশের নিরাপত্তার জন্যে আমাদেরকে দ্রুত কাজ করতে হবে। তো, এটা হতেই পারে।

ট্রাম্প জানান, তিনি আগামী সোমবার বা মঙ্গলবার এ বিষয়ে কাজ শুরু করবেন। নতুন আদেশে কি কি থাকতে পারে এ বিষয়ে তিনি নতুন নিরাপত্তা বিষয়ক পদক্ষেপের কথা উল্লেখ করেন।

তিনি আরো জানান যে, প্রথম আদেশ থেকে এবারের আদেশে তেমন কোন পরিবর্তন থাকবে না। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে অভিবাসন নিষেধাজ্ঞার উপর জারি করা আদেশ নিয়ে লড়াইয়ে হেরে যান ট্রাম্প।

এরপর এ নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন লড়বে কি না সে বিষয় অষ্পষ্ট ছিলো।

যদিও ট্রাম্প বলেছিলেন তার আইনজীবীরা নিশ্চিতভাবেই এ লড়াই জিতবেন। তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, সাময়িক স্থগিতাদেশ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে লড়বো না। তবে আমরা আদালতে আমাদের সামনে খোলা সকল পথই বিবেচনা করবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026