শীর্ষবিন্দু নিউজ: বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বাংলাদেশকে দুটি সিক্সএফ গ্যাস টারবাইন-জেনারেটর দেবে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল ইলেক্ট্রিক (জিই)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। আন্তর্জাতিক ইনিঞ্জিনিয়ারিং করপোরেশন চীনের চেংদা ইঞ্জিনিয়ারিং এ দুটি জেনারেটর স্থাপনের কাজ করবে। গ্যাস-বিদ্যুৎ সংশ্লিষ্ট আন্তর্জাতিক একটি সংবাদ এ খবর প্রকাশ করেছে।
শুক্রবার সংবাদ মাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রথমবারের মতো উন্নত এফ-শ্রেণির এ গ্যাস টারবাইন-জেনারেটর ব্যবহার হবে। ভোলা বিদ্যুৎ প্রকল্পে এ গ্যাস টারবাইন-জেনারেটরগুলো ব্যবহার করা হবে। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে ২০১৫ সালের শুরুর দিকে যাত্রা হবে এ বিদ্যুৎ প্রকল্পের। এ দুটি গ্যাস টারবাইন-জেনারেটরের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে যোগ হবে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ।
সরকারি মালিকাধীন ভোলার এ গ্যাসচালিত বিদ্যুৎ প্লান্টে উন্নত এফ শ্রেণির টারবাইন জেনারেটর দুটি স্থাপন করবে চীনের চেংদা ইঞ্জিনিয়ারিং। আগামী ছয় থেকে আট বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সক্ষমতা আট থেকে ২০ গিগাওয়াটে উন্নীত করতে সরকারের এসব নতুন বিদ্যুৎ প্লান্ট স্থাপন করছে। এছাড়া বাংলাদেশ সরকার সিদ্ধিরগঞ্জ ও বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৯টি এফ শ্রেণির গ্যাস টারবাইনের অর্ডার জিইকে দিয়েছে বলে জানা গেছে।
Leave a Reply