মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০

মুম্বাই ধর্ষণ: আসামিদের সবাই গ্রেপ্তার

মুম্বাই ধর্ষণ: আসামিদের সবাই গ্রেপ্তার

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নারী ফটো সাংবাদিককে ধর্ষণের ঘটনায় পাঁচ আসামির সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শেষ পলাতককে রোববার ভারতের রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার করে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

শুক্রবার দক্ষিণ মুম্বাই থেকে ১৯ বছরের এক অভিযুক্তকে প্রথম গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পর দিল্লি থেকে শেষ অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। কয়েক ধরনের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ফটো সাংবাদিকের শারীরিক অবস্থা এখন আনেকটাই স্বাভাবিক। সুস্ব্য হওয়ার পর তিনি আবার নিজ পেশায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার পেশাগত কাজে এক ছেলেবন্ধুসহ মুম্বাইয়ের একটি পরিত্যাক্ত কাপড়ের মিলে যেয়ে ধর্ষণের কবলে পড়েন মুম্বাইয়ের একটি ইংরেজি সাময়িকীতে কাজ করা ২২ বছর বয়সী ওই সংবাদিক। ঘটনার সময় ছেলেবন্ধুকে বেঁধে রেখে তার ওপর নির্যাতন করে অভিযুক্ত পাঁচ পাষণ্ড।

গত ডিসেম্বরে দিল্লিতে একই ধরনের ঘটনায় ছেলেবন্ধুর উপস্থিতিতে ২২ বছরের এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসের মধ্যে ধর্ষণের পর বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর মুম্বাইয়ের এই ঘটনায় ভারতজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতের বিভিন্ন স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভারতের পার্লামেন্টেও ব্যাপক বিতর্ক হয়েছে। ঘটনার পরপরই পুলিশের দ্রুত পদক্ষেপে ঘটনার চারদিন পুরো হওয়ার আগেই অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026